
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বাংলাদেশ
প্রতিবেদক, জামালপুর
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৮:৩২

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা করে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে বিএসএফ। ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন। ছবি: সংগৃহীত
জামালপুর সীমান্তে এক নারীকে (৩০) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর সীমান্তে এ ঘটনা ঘটে। ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানায় বিজিবি।
জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, ‘সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে।’
প্রাসঙ্গিক: