
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা, ১ জন বাধ্যতামূলক অবসরে
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২০:৩

মিছিল শুরুর পরপরই নিজের মধ্যে মারামারিতে জড়ায় এনসিপির নেতাকর্মীরা। ছবি: সময় সংবাদ
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর পরপরই দলটির ছাত্র সংগঠন ছাত্র শক্তির দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে উত্তপ্ত হয়ে ওঠে মিছিলের পরিবেশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে খুলনায় এ বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিল শুরু হওয়ার পর ছাত্র শক্তির এক বহিষ্কৃত নেতার উপস্থিতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।
এনসিপির খুলনা জেলা কমিটির আহ্বায়ক হাসান ফয়জুল্লাহ জানান, ছাত্র শক্তির এক বহিষ্কৃত নেতার মিছিলে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে সিনিয়র নেতাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই বিষয়টির সমাধান হয়।