
ক্যারিকের পর একই দিনে চাকরি হারালেন সেজও
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২০:১৯

ভারত ৮ উইকেটে জিতেছে। ছবি: বিসিসিআই
আরও একটি ভারত-পাকিস্তান ফাইনাল। ওয়ানডে ফরম্যাটের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়েছে ভারত। এর কিছুক্ষণ আগেই প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান। দুই সেমিফাইনাল জয়ী দল আগামী শনিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
ওমানের আল আমেরাতে ভারতকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। টিম ইন্ডিয়ার যুবারা ৭৯ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করেছে। তাদের জয়টি ৮ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়টিও বড় ব্যবধানে।
রিজওয়ানউল্লাহর তোপে যুবা টাইগাররা ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে গিয়েছিল। পাকিস্তান লক্ষ্য তাড়া করে ফেলেছে ২১.৫ ওভারের মধ্যে। ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তারা।
যুব এশিয়া কাপের সবশেষ আসরের ফাইনালেও ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল। ২০২৫ সালের ওই আসরে ভারতকে ১৯১ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলে পাকিস্তান। তার আগের দুটি আসরের শিরোপাই জেতে বাংলাদেশ। ভারত টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ১২ আসরের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে তারা।
প্রাসঙ্গিক: