
খুলনায় প্রতিবাদ মিছিলে এনসিপি নেতাকর্মীদের মারামারি
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:৫২

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কথা বলছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অতীতের ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ক্বিরাত সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, প্রতিহিংসা-প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি ও ধর্মীয় সহবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামি সংস্কৃতির সাথে এদেশের মানুষের জাতীয় জীবনের সম্পর্ক অনেক গভীর।
তিনি বলেন, ইসলামি এ মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন।