
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকে বাসে আগুন
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৫:২৬

প্রতীকী ছবি
রাজধানীর দক্ষিণখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুফিয়া খাতুন সনি নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে দক্ষিণখানের জয়নাল মার্কেটসংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করার খবর পায় পুলিশ। পরে সুফিয়া খাতুন সনিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা মাদক কারবারিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
উত্তরা দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই বখতিয়ার হোসেন।
প্রাসঙ্গিক: