
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৮:১২

প্রতীকী ছবি
রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে শহীদনগর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যান তারা। সেখানে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এসআই আরও জানান, শহীদনগর ৬ গলিতে খালার বাসায় থাকতেন বিপ্লব। বর্তমানে কোনো কাজ করতেন না বিপ্লব। দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব লালবাগ কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন। এলাকায় তিনি মাউছা বিপ্লব নামে পরিচিত। পাশাপাশি পুলিশের সোর্সের কাজ করতেন।