
স্বামীর পা ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি, তবু বিচ্ছেদ!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩:৩৪

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এবি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সংসদ সদস্য আমিনুল ইসলাম। ছবি: সময় সংবাদ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো কোনো দল নেই। দেশকে বাঁচাতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বাঁচাতে হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এবি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা বিএনপি এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আমিনুল ইসলাম বলেন, কিছু মানুষ সার সংকট ও চাঁদাবাজি নিয়ে অসংলগ্ন কথা বলছেন। কিন্তু কোথাও সারের সংকট নেই। একইভাবে কোথায় চাঁদাবাজি হচ্ছে, তা চ্যালেঞ্জ দিয়ে জানতে চান তিনি।
তিনি বলেন, ‘নাচোল, গোমস্তাপুর, ভোলাহাটসহ পুরো চাঁপাইনবাবগঞ্জে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় মাস্তানি হচ্ছে? কেউ বলতে পারবে না আমরা জোর-জুলুম করে মানুষের কাছ থেকে টাকা তুলছি। আপনি ইচ্ছা করে কাউকে টাকা দিলে সেটা আলাদা বিষয়।’
চাঁদাবাজি দমনে তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সার রয়েছে। নিয়ম মেনে সবাইকে সার নিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে কাজ শুরু করেছেন, ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে দেশকে সুন্দর দেশে পরিণত করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও দেশকে সুন্দরভাবে গড়ে তুলে সারা বিশ্বে সুনাম অর্জন করেছিলেন।
বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল ইসলাম বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। দেশের স্বার্থে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এ সময় জেলা কৃষক দলের সদস্যসচিব দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম মুহাম্মদ মাসুম, রহনপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুরুদ্দীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।