
গাজীপুরে যুবদলের সংঘর্ষ, সময় টিভির চিত্রসাংবাদিকের ওপর হামলা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৯:২৬

ওয়াকিল হোসেন ওরফে বগা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ সময় তাদের কারাগারে পাঠানোর আদেশও দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত দিনে বগার ১২ সহযোগী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় অন্য মামলায় কারাগারে থাকা ওয়াকিল হোসেন বগাকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কারাগারে পাঠানো অপর ১২ আসামি হলেন: রকি হোসেন প্রকাশ পিচ্চি, মনির হোসেন ইমন, মো. শাকিল, আবুল হাসান প্রকাশ কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, মো. নওশাদ, সোহেল প্রকাশ ব্লেড সোহেল, আবুল কাশেম (আবু কাশেম), রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান।
খুলশী থানার জিআরও উপপরিদর্শক নুরুল আলম জানান, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় বগাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তিনি অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। এ দুই মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আদালতে হাজির করা হয়।