
মালদ্বীপে একদিনের ব্যবধানে ২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
প্রবাস
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৮:৮

কৃত্রিম পলিমার ফাইবার ব্যবহারের মাধ্যমে কংক্রিটের গুণগত মান উন্নয়নের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন কুয়েতের বিজ্ঞানীরা। ছবি: কুয়েত টাইমস
কৃত্রিম পলিমার ফাইবার ব্যবহারের মাধ্যমে কংক্রিটের গুণগত মান উন্নয়নের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন কুয়েতের বিজ্ঞানীরা। পলিপ্রোপিলিন ও পলিইথিলিন দিয়ে তৈরি এই ফাইবার ব্যবহারের ফলে কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা বাড়বে এবং ফাটল প্রতিরোধের সক্ষমতাও উন্নত হবে বলে জানিয়েছেন তারা।
কুয়েত টাইমসের প্রতিবেদন মতে, রোববার (৮ নভেম্বর) কুয়েত ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ (কেআইএসআর) এক গবেষণা প্রকল্পের সফল সমাপ্তির ঘোষণা দিয়ে এই উদ্ভাবনের তথ্য জানায়।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেআইএসআরের পেট্রোলিয়াম রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন পেট্রোকেমিক্যালস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি প্রোগ্রামের পরিচালক ড. সালাহ আল-এনেজি।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ইকুয়েট পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং অর্থায়নে সহায়তা দিয়েছে কুয়েত ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সেস (কেএফএএস)।
গবেষণায় পলিপ্রোপিলিন ও লিনিয়ার লো-ডেনসিটি পলিইথিলিনের (পিপি/এলএলডিপিই) মিশ্রণ থেকে বিশেষ ধরনের পলিমার ফাইবার তৈরি করা হয়েছে, যা কংক্রিটে ব্যবহার করা সম্ভব।
পরীক্ষায় দেখা গেছে, এসব ফাইবার মিশ্রিত কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা ও দৃঢ়তা বেড়েছে। ফাটল ধরার পরও ভার বহনের সক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে। তবে কংক্রিটের সংকোচনজনিত শক্তির ক্ষেত্রে এর প্রভাব ছিল সীমিত।
কেআইএসআর জানিয়েছে, স্থানীয়ভাবে সহজলভ্য পলিমারকে বিশেষায়িত প্রকৌশল পণ্যে রূপান্তরের মাধ্যমে এর বাড়তি মূল্য সংযোজন করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি নির্মাণ খাত ও জাতীয় শিল্পের বিকাশে সহায়তা করাও এর উদ্দেশ্য।
গবেষণায় উদ্ভাবিত ফাইবার শিল্পকারখানার মেঝে, সড়কের পেভমেন্ট এবং কারখানায় তৈরি প্রিকাস্ট কংক্রিটের বিভিন্ন উপাদানে ব্যবহারের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক সমকক্ষ-পর্যালোচিত জার্নাল অব বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশের জন্য জমা দেওয়া হয়েছে।
কেআইএসআর বলছে, স্থানীয় উপকরণের সর্বোত্তম ব্যবহার, নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমাধান উদ্ভাবন এবং গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ এই প্রকল্প। এর মাধ্যমে কুয়েতের টেকসই উন্নয়নেও ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।