
ইউরোপের বিভিন্ন দেশে ফ্রিজার ব্যবস্থায় সাইবার হামলার দায় স্বীকার রুশপন্থি হ্যাকারদের
কুয়েত প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৪:৩৭

ফাইল ছবি
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের ছবি তোলা, ভিডিও ধারণ এবং লাইভ সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সার্কুলার নম্বর ৬০/২০২৬-এর মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনাল, রানওয়ে, প্রশাসনিক ও কারিগরি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে না। এ ছাড়া নিরাপত্তা তল্লাশিচৌকি, সিসিটিভি ক্যামেরার অবস্থান, অভ্যন্তরীণ নথিপত্র এবং বিমানের চলাচল-সংক্রান্ত সংবেদনশীল তথ্য ধারণ বা প্রকাশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ নির্দেশনা মূলত বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য। সাধারণ যাত্রীদের ছবি তোলা নিষিদ্ধ এমন কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।