
মালদ্বীপে অনথিভুক্ত বাংলাদেশিদের বৈধকরণে বিশেষ সুযোগ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২২:৫২

কুয়েতে বন্ধুকে হত্যার দায়ে এক প্রবাসী বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। ছবি সংগৃহীত
বিনা অনুমতিতে স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় এবং অনুরোধের পরেও ছবি না সরানোর জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত।
কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্যের বরাতে বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আদালত এ রায় দেন। ওই ব্যক্তিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আসামি আদালতকে জানিয়েছেন তার বন্ধু তার স্ত্রীর সম্মতি ছাড়াই তাদের বাড়িতে বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছিলেন। তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর তিনি বন্ধুকে বারবার ছবিগুলো ডিলিট করার অনুরোধ করেন।
আসামি বলেন, তার বন্ধু আগের ছবিগুলোও ডিলিট করেননি, বরং পরে আরও ছবি পোস্ট করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার টানপোড়েন বেড়ে যায়।
তিনি আদালতকে বলেন, এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যা করেন।