
লিটনের সেঞ্চুরির পর ৪০০ রানে থামল বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫

আফগানিস্তানের কান্দাহারের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেটসংক্রান্ত কোনো খবর প্রচার না করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। ছবি: এএফপি
ক্রিকেটে আন্তর্জাতিক সাফল্য পেলেও এবার খেলাটির সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার মুখে পড়েছে আফগানিস্তান। দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের রেডিও স্টেশনগুলোকে ক্রিকেটসংক্রান্ত কোনো খবর বা অনুষ্ঠান প্রচার না করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার।
শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে দেয়া নির্দেশনায় ক্রিকেটের ধারাভাষ্য, ম্যাচের খবর কিংবা কোনো দলের জয়ের সংবাদ প্রচারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’
কান্দাহারের এক রেডিও স্টেশনপ্রধানও নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আফগানিস্তানে পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ। এর আগে মিক্সড মার্শাল আর্টও নিষিদ্ধ করেছে তালেবান সরকার।
প্রাসঙ্গিক: