
দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে বসলো দুটি রিং
স্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১৭

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদফথরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।
এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২১৩ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১৭৩ জন ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৫০৯ জন।
প্রাসঙ্গিক: