
লিটনের সেঞ্চুরির পর ৪০০ রানে থামল বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৯

ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ছবি: সম্পাদিত
জাপানের কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর ব্রাজিল ফুটবল অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিষয়টি মোটেও ফুটবলসংক্রান্ত নয়। বরং নেইমার ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকাকে ঘিরে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনকে কেন্দ্র করে শুরু হয়েছে এই আলোচনা।
সাংবাদিক ফাবিয়া অলিভেইরার দাবি অনুযায়ী, সান্তোসের তারকা নেইমার ও ভার্জিনিয়া ফনসেকা একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ভার্জিনিয়া ব্রাজিলের আরেক তারকা ভিনিসিউস জুনিয়রের এক সময়ের প্রেমিকা। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন তিনি।
মেট্রোপোলেস ওয়েবসাইটের এই কলামিস্টের দাবি, গত ৬ নভেম্বর একটি ব্যক্তিগত পার্টিতে ঘটনাটি ঘটে। ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রবেশাধিকার ছিল সীমিত। এমনকি সেখানে মোবাইল ফোন ব্যবহারেরও অনুমতি ছিল না বলে দাবি করা হয়েছে। ফলে ঘটনাটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা লুকানোর কোনো চেষ্টাই করেননি ভার্জিনিয়া। বরং তিনি বসে থাকা নেইমারের কোলে উঠে নাচতে শুরু করেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, নেইমারও একটি মাইক্রোফোন হাতে নিয়ে ভার্জিনিয়াকে তার বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেন বলে জানা গেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ওই অনুষ্ঠানে দুজনেই প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন।
তবে এসব খবর ছড়িয়ে পড়ার পরপরই সংশ্লিষ্ট দুই পক্ষের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
প্রাসঙ্গিক:
প্রথমে ভার্জিনিয়া ফনসেকার প্রেস অফিস থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয়। উল্লেখ্য, কয়েক দিন আগেই তার তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি।
বিবৃতিতে বলা হয়, 'প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। ভার্জিনিয়াকে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন জল্পনা-কল্পনার জবাব দিতে হচ্ছে, এমন ঘটনা এই প্রথম নয়। তিনি এসব ইঙ্গিত ও অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করছেন। পাশাপাশি, সত্যতা যাচাই না করে এবং এসব তথ্য প্রচারের পরিণতি বিবেচনা না করে অনুমাননির্ভর খবরকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করার বিষয়টি তিনি দুঃখজনক বলে মনে করেন।'
অন্যদিকে, নেইমারও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, তাকে ঘিরে বারবার এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে।
নেইমার লিখেছেনশ, 'অন্য একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়ানো শুরু হয়েছে, যা আমি অস্বীকার করছি! এমন সময়ে বাস করতে হচ্ছে, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতি নিয়ে তৈরি হওয়া আলোচনা এবং শোরগোলকে বেশি গুরুত্ব দেয়, এটা সত্যিই দুঃখজনক। এ বিষয়ে আমার দল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। তবে বিষয়টির ইতি টানতে নিজে থেকেও কথা বলা প্রয়োজন মনে করেছি।'