
লিটনের সেঞ্চুরির পর ৪০০ রানে থামল বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:২৭

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা লিটনের। ছবি: এএফপি
দিন শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে। অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন। সেঞ্চুরি করে একটু ভিন্নভাবেই উদ্যাপনে মাতেন এই ব্যাটার।
সেঞ্চুরির পর পকেট থেকে একটি কাগজ বের করেন লিটন। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’
এদিকে লিটনের সঙ্গে অপ্রপ্রান্তে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। দুই জনই দলকে এগিয়ে নিচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯১ ওভার শেষে ৬ উইকেটে ৩৫৯ রান। লিটন ১১৪ এবং মিরাজ ১০ রানে অপরাজিত আছেন।
প্রাসঙ্গিক: