
লিটনের সেঞ্চুরির পর ৪০০ রানে থামল বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৫:২৭

অ্যারন আলসেলমিনো (বাঁয়ে) ও মারিয়ানো ত্রোইলো কোস্টারিকার বিপক্ষে অভিষেকের প্রহর গুনছেন। ছবি: টিওয়াসি স্পোর্টস
উরুগুয়ের বিপক্ষে লা বোম্বোনেরায় হোঁচট খাওয়ার পর আর্জেন্টিনার মনোযোগ এখন দ্বিতীয় প্রীতি ম্যাচের দিকে। আগামী বুধবার (১৮ নভেম্বর) কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল।
আর্জেন্টিনার স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে শুধু অ্যারন আনসেলমিনো এবং মারিয়ানো ত্রোইলোরই এখনও অভিষেক হয়নি। চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার আনসেলমিনো বারবার পেশির চোটে ভুগছেন। ফলে মৌসুমের প্রথম কয়েক মাসে প্রিমিয়ার লিগে শাবি আলোনসোর দলের হয়ে এখনো কোনো অফিসিয়াল ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
অন্যদিকে, ত্রোইলো পারমার হয়ে নিজেকে নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি আ ও কোপা ইতালিয়া মিলিয়ে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময় চারটি হলুদ কার্ডও দেখেছেন এই ডিফেন্ডার। বর্তমানে ইতালির লিগে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে রয়েছে পারমা।
এর আগেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন ত্রোইলো। তবে সেবার মূল দলে খেলার সুযোগ পাননি তিনি। কোস্টারিকার বিপক্ষকে দুজনের সামনেই অভিষেকের সুযোগ আসতে পারে।
উরুগুয়ের কাছে হারের পর আর্জেন্টিনার কোচ স্কালোনি জানিয়েছেন, কোস্টারিকার বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। তবে বেশ কয়েকজন খেলোয়াড়কে খেলার সুযোগও দিতে চান তিনি।
স্ক্যালোনি বলেন, 'আমরা দলে কিছু পরিবর্তন আনব। কয়েকজন খেলোয়াড় আবারও শুরু থেকে খেলতে পারে। আমার মনে হয়, সেটাই ন্যায্য হবে। কয়েকজনের পারফরম্যান্স আমার ভালো লেগেছে, তারা আবারও একাদশে থাকতে পারে।'
স্ক্যালোনি আরও ব্যাখ্যা করেন, দলের মধ্যে যেন বারবার বড় ধরনের পরিবর্তন না আসে, সেটিও নিশ্চিত করতে চান তিনি। তার ভাষায়, 'আমরা চাই না দলটি প্রতিনিয়ত ভেঙে পড়ুক। আমরা এই খেলোয়াড়দের কিছুটা বেশি স্থিতিশীলতা দিতে চাই।'
সব মিলিয়ে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় রয়েছেন আনসেলমিনো ও ত্রোইলো।