
কোস্টারিকার বিপক্ষে দুই নতুন মুখের অভিষেকের কথা ভাবছেন স্ক্যালোনি
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৫:৩৯

আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছেন মিরাজ। ছবি: এএফপি
কাঁটায় কাঁটায় ৪০০ রানে থামল বাংলাদেশ। সেই সঙ্গে কি ম্যাচ না হারার নিশ্চয়তাও পেয়ে গেল টাইগাররা? ইতিহাস বলছে, জোহানেসবার্গে টেস্টে এতো রান করে কখনোই হারেনি কেউ। ইনিংসের প্রথম বলে আউট, ২৩ রানেই নেই ৩ উইকেট, এমন অবস্থা থেকে বাংলাদেশ যেখানে থামল তাকে রূপকথা বলাই ভালো। তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরি, সেই সঙ্গে তানজিদ হাসান তামিমের লড়াকু অর্ধশতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস শেষে ভালো অবস্থানে বাংলাদেশ।
সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে ৪০০ রানে ইনিংস শেষ করেছে বাংলাদেশ। ড্যান পিটারসেনের আগের বলে চার মেরে ৪০০ রান পূর্ণ করে পরের বলেই উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন তাসকিন আহমেদ।
প্রথম ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছে গতকালের (১৫ নভেম্বর) দুটি জুটি। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর তানজিদ তামিম ৯৯ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয়ের সঙ্গে। ১০৮ বলে ১২ চারে ৬৭ রানে তানজিদ আউট হলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।
রাবাদার বলে তানজিদের পরপরই আউট হন মুশফিকুর রহিম। ১২১ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে হৃদয় ও লিটনের জুটি বাংলাদেশকে আবারও আশা দেখায়। রেকর্ড ২০৬ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তাওহীদ হৃদয়।
কিন্তু গতকাল দিনের শেষ বলে আউট হয়ে যান হৃদয়। তরা আগে খেলেন ২২৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। লিটন দিন শেষ করেন ৯২ রান নিয়ে।
আজ সকালের সেশনেই ছক্কা মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। কিন্তু বাংলাদেশের ইনিংস আর বেশিক্ষণ স্থায়ী হয়নি।
দলীয় ৩৫৯ রানে মিরাজ (১০) আউট হন। এর কিছুক্ষণ পর লিটনও বিদায় নেন। তার আগে ১৭৯ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেন।
এরপর বাংলাদেশের ইনিংস ৪০০ রানে পৌঁছায় হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের ছোট কিন্তু কার্যকরী দুটি ইনিংসে ভর করে। হাসান ১৬ ও তাসকিন ১৭ রান করেন।
রাবাদা ৫টি, পিটারসেন ৪টি এবং ইয়ানসেন বাকি উইকেটটি শিকার করেন।
এরপর ব্যাটিংয়ে নেমে ৫ রানের মাথায় এইডেন মার্করামের উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদের বল মার্করামের ব্যাটের কানায় চুমু খেয়ে লিটনের হাতে জমা হয়।