
ঢাকায় এসেই অনুশীলনে হামজা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৮:৪২

দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিতে থাকেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় দেখে ক্ষোভে ফেটে পড়েছেন ডেভিড ওয়ার্নার। রান তাড়ায় এমন অসহায় আত্মসমর্পণকে কিছুতেই মেনে নিতে পারছেন না সাবেক এই ওপেনার। দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সকে ‘ভয়াবহ, জঘন্য ও অস্ট্রেলিয়াসুলভ নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
কেপ টাউনে ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শনিবার (৩১ অক্টোবর) শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দিনের প্রথম ওভারেই কাগিসো রাবাদার শিকার হন দুই ব্যাটসম্যান। সেই ধাক্কা সামলে ওঠার আগেই সাইমন হার্মারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। একপর্যায়ে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬২ রান।
প্যাট কামিন্স ও ন্যাথান লায়নের প্রতিরোধে কোনোমতে একশ পেরোয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১১১ রানে অলআউট হয়ে ১৭৬ রানের বড় ব্যবধানে হারে তারা। এই ব্যাটিং ধসের সময়ই ফক্স স্পোর্টসে নিজের ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্নার।
তিনি বলেন, 'ভয়াবহ দৃশ্য। কোনোভাবেই অস্ট্রেলিয়াসুলভ ক্রিকেট নয়। লড়াইয়ের কোনো মানসিকতাই দেখা যায়নি। জঘন্য। পুরো সিরিজেই ব্যাটসম্যানরা সতীর্থ বোলারদের হতাশ করেছে। প্রথম টেস্টে (ম্যাট) রেনশ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিল। কিন্তু আমার মনে হয়, ব্যাটসম্যানরা একেবারেই জঘন্য পারফরম্যান্স করেছে।'
শুধু শেষ ইনিংসেই নয়, পুরো সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতা চোখে পড়েছে ওয়ার্নারের। মার্নাস লাবুশেন, জশ ইংলিস ও অ্যালেক্স কেয়ারির মতো ব্যাটসম্যানরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়েছেন। ক্যামেরন গ্রিনও থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। অন্যদিকে ভালো শুরুর পর বাজে শট খেলে ফিরেছেন ট্রাভিস হেড।
২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ওয়ার্নার মনে করেন, ব্যাটসম্যানদের ব্যর্থতায় বোলারদের পরিশ্রমও শেষ পর্যন্ত বৃথা গেছে।