
লিটনের সেঞ্চুরির পর ৪০০ রানে থামল বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৭

রোমারিও এবং কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পদত্যাগ দাবি করেছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকার মতে, ক্লাব ফুটবলে সফল হলেও জাতীয় দলের কোচ হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি আনচেলত্তি।
নিজের ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে আনচেলত্তিকে সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়ে রোমারিও লেখেন, ‘আনচেলত্তি, এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হন।’
আনচেলত্তিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে স্বীকার করলেও ব্রাজিলের দায়িত্বে তার পারফরম্যান্সে হতাশ রোমারিও। তিনি বলেন, ‘আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ, কিন্তু সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি।’
ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির দাউদকেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা। তার ভাষায়, ‘মিস্টার প্রেসিডেন্ট, আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন!’
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি রয়েছে ব্রাজিলের। তবে বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন রোমারিও। তিনি মনে করেন, আরেকটি বিশ্বকাপের স্বপ্ন নষ্ট হওয়ার আগেই পদক্ষেপ নেয়া উচিত।
প্রাসঙ্গিক: