
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের সাফ শেষ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

নরকিয়া দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন। ছবি: এএফপি
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কুঁচকির চোটে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই পেসারের প্রত্যাবর্তন হবে।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানিয়েছেন, নরকিয়ার প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম। তবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। জোহানেসবার্গে সিরিজ শুরু হবে ১৫ নভেম্বর থেকে।
কনরাড বলেন, ‘টেস্ট ম্যাচ চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। প্রাথমিকভাবে যতটা খারাপ মনে হয়েছিল, চোট ততটা গুরুতর ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে।
প্রোটিয়া কোচ বলেন, ‘এখানে অনুষ্ঠিত দুটি টেস্টের অন্তত একটিতে, সম্ভবত দ্বিতীয়টিতে, তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। বর্তমানে ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হয়ে উঠবে বলে আশা করছি।’
নরকিয়া না খেলতে পারলেও দক্ষিণ আফ্রিকাকে খুব বেশি ভাবতে হচ্ছে না। দলে পেস বোলিংয়ের জন্য আরও ৫টি অপশন রয়েছে তাদের। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন তো প্রথম সারির বোলারই, পেস বোলিং করতে পারেন উইয়ান মুল্ডার, করবিন বোশ ও ডেন প্যাটারসনও।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস আকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
প্রাসঙ্গিক: