
‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষোভ সরফরাজের
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭:৮

দক্ষিণ আফ্রিকা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ছবি: এএফপি
টনি ডি জর্জিকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ডি জর্জি টেস্ট সিরিজে খেলতে পারেননি।
ডি জর্জি বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতো নাম নয়। ২০২৪ সালে চট্টগ্রাম টেস্টে এই ওপেনারের ১৭৭ রানের বিশাল ইনিংসেই টাইগাররা ইনিংস ব্যবধানে হেরেছিল। তাকে জায়গা করে দিতে প্রোটিয়ারা দল থেকে ডেভিড বেডিংহ্যামকে বাদ দিয়েছে। বেডিংহ্যাম অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৪৯ ও ৪৬ এবং তৃতীয় ম্যাচের দুই ইনিংসে ৫০ ও ১১ রান করেন। দ্বিতীয় ম্যাচে এক ইনিংসে ব্যাট করে ডাক মারেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে চোট পাওয়া এনরিচ নর্কিয়াও দলে ফিরেছেন। ফলে প্রোটিয়াদের পেস বোলিং অপশন দাঁড়ালো ৬-এ। অন্যরা হলেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বোশ ও ডেন প্যাটারসন।
দক্ষিণ আফ্রিকা অতিরিক্ত ব্যাটার হিসেবে জুবাইর হামজাকে দলে নিয়েছে। বাদ পড়েছেন কাইলে ভেরাইনে। দুই স্পিনার হিসেবে আছেন কেশভ মহারাজ ও সাইমন হারমার। মহারাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষের দুই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন। এই দুই ম্যাচে সাইমন হারমার নিয়েছেন ১২ উইকেট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি শুরু হবে ১৫ নভেম্বর। দুদল জোহানেসবার্গে মুখোমুখি হবে। ২৩ নভেম্বর পরের ম্যাচটি হবে সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস আকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, এনরিচ নর্কিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।