
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালগোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২২:৩০

বাংলাদেশ ১-০ গোলে হেরেছে। ছবি: বাফুফে
তুলনামূলক ভালো খেলেও শেষ মুহূর্তের গোলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ। ১-০ গোলের জয় দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল পাকিস্তান।
এর ফলে ১৭ নভেম্বরের ফাইনালে স্বাগতিক বাংলাদেশ হয়ে গেল দর্শক। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান ভারতের মুখোমুখি হবে। আজকের প্রথম সেমিফাইনালে ভারত ভুটানকে ২-১ গোলে হারিয়েছে।
ম্যাচের নায়ক আবদুল সামাদ। তার পা থেকেই পাকিস্তানের গোলটি এসেছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচে প্রথম কয়েক মিনিট বাংলাদেশের খেলা ছিল বেশ এলোমেলো। যার সুযোগ নিয়ে পাকিস্তান জোরালো একটি আক্রমণে উঠে। মেহেদী হাসান শ্রাবণ লাফিয়ে সেই আক্রমণ প্রতিহত করেন, বেঁচে যায় বাংলাদেশ।
কিছু্ক্ষণ পর বাংলাদেশও পাকিস্তানকে চেপে ধরে। কিন্তু লাল সবুজদের শটটি ছিল সরাসরি পাকিস্তান গোলরক্ষক বরাবর। হামজারা প্রথম বড় সুযোগটি তৈরি করেন ম্যাচের ২৩ মিনিটে। কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে ডি বক্সে ফেলেছিলেন সমিত সোম। রাকিব হোসেন আড়াআড়ি শট নিয়েছিলেন, কিন্তু শুরুতে পাকিস্তানের গোলরক্ষকের হাতে ও পরে পোস্টে লাগায় বল অল্পের জন্য জালে প্রবেশ করেনি।
৩২ মিনিটে বাংলাদেশও একবার পোস্টের কল্যাণে বেঁচে যায়। বল ধরতে শ্রাবণ একটু সামনে চলে এসেছিলেন। পাকিস্তানের আবদুল সামাদের আলতো করে নেওয়া শটে বল পোস্টের বাইরে দিকে লাগে। ৭৭ মিনিটে হামজা ফাউল করায় বিপদজনক জায়গায় ফ্রি কিক পায় পাকিস্তান। তাদের বাঁকানো শটটিও হয়েছিল ভালো। শ্রাবণ ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে আক্রমণ প্রতিহত করেন।
৮৬ মিনিটে অনেকটা নিজেদের ভুলে গোল খায় বাংলাদেশ। বল নিজের আয়ত্তে নিয়েই তাড়াহুড়ো করে শ্রাবণ থ্রো করেন, কিন্তু সেটি চলে যায় পাকিস্তানের খেলোয়াড়দের কাছে। দুয়েক পাস থেকে বল পাওয়া আবদুল সামাদ জায়ান আহমেদকে কাটিয়ে জালে শট নেন, বল গোলরক্ষকের বাঁ-পাশ দিয়ে জালে প্রবেশ করে।
প্রাসঙ্গিক: