
মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক হারুনুর রশীদ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫

নতুন ব্যাটিং কোচ পেল বাংলাদেশ। ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যাটিং কোচের দায়িত্বে নতুন মুখ পেল বাংলাদেশ দল। খণ্ডকালীন ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও কোচ ডেল বেনকেনস্টেইন। আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটিং ইউনিট নিয়ে কাজ করবেন ৫২ বছর বয়সি এই কোচ।
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ব্যাটিং কোচের পদ নিয়ে চলছে নানা পরিবর্তন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ করা হয়েছিল মোহাম্মদ সালাউদ্দিনকে। সেই সিরিজ শেষে তার মেয়াদও শেষ হয়েছে। এবার দায়িত্ব পাচ্ছেন বেনকেনস্টেইন।
কোচ হিসেবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের কোচিং স্টাফেও কাজ করেছেন।
১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এবার নতুন ব্যাটিং স্পেশালিস্টের অধীনে ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য থাকবে বাংলাদেশের।
প্রাসঙ্গিক: