
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের সাফ শেষ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫১

আগের ম্যাচের মতো নেতৃত্বে আছেন হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত
গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়ের ম্যাচে চোটে পড়েছিলেন ডিফেন্ডার সাদ উদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন তিনি। ফলে বাধ্য হয়েই পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে বাংলাদেশকে পরিবর্তন নিয়ে নামতে হচ্ছে।
তবে একটি নয়, দুটি পরিবর্তন নিয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাদের জায়গায় সুযোগ পেয়েছেন রহমত মিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে নেমে ২০ মিনিটের মতো খেলেছিলেন তিনি।
থমাস ডুলির একাদশে আরেকটি পরিবর্তন আক্রমণভাগে। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় খেলছেন জাপান প্রবাসী শুকি ইতোফুসা। বাদবাদি সব শ্রীলঙ্কার ম্যাচের মতোই। আগের ম্যাচের মতো নেতৃত্বে আছেন হামজা চৌধুরী।
বেঞ্চে আছেন তপু বর্মণ, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, বিশ্বনাথ ঘোষ, মিতুল মারমা, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা, সোহেল রানা, সুজন হোসেন, আবদুল্লাহ ওমর ও মোহাম্মদ ইব্রাহিম।
এ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যারাই জিতবে, তারাই ১৭ নভেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে। ভারত আজ প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
প্রাসঙ্গিক: