
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন পাকিস্তানের সাকিব
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:১

ইয়ামাল ও স্পেন কোচ লা ফুয়েন্তে। ছবি: এএফপি
নেশন্স লিগের ম্যাচ খেলতে আজ চেক প্রজাতন্ত্রে সফর করেছে স্পেন ফুটবল দল। এই সফরে নেই স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিন ইয়ামাল। ইংল্যান্ড ম্যাচের আগে দলের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।
অনুশীলন ক্যাম্পে অন্য খেলোয়াড়দের চেয়ে দেরিতে যোগ দেওয়ার অনুমতি পাওয়ায় কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইয়ামালকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তবে স্পেন কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছেন, বার্সেলোনার এই ফরোয়ার্ডের ডান হাঁটুতে চোট সমস্যা রয়েছে।
বুধবার দে লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের মেডিকেল স্টাফ তাকে পরীক্ষা করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, সফর এড়িয়ে ক্লাবের সঙ্গে থেকে চিকিৎসা নেওয়াই তার জন্য ভালো হবে। লামিনের জন্য কোনো বিশেষ সুবিধা নেই। অন্য কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও আমরা একই সিদ্ধান্ত নিতাম।’
সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোর ওপর ক্ষোভ ঝেড়েছেন ফুয়েন্তে। তিনি বলেন, ‘যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তা হলো মিথ্যাচার, তথ্যের যথার্থতার অভাব, সত্যের অনুপস্থিতি এবং মনগড়া তথ্য তৈরি করা। এ কারণেই হয়তো আমার যতটুকু বলা উচিত ছিল, তার চেয়েও বেশি বলেছি। কিন্তু মানুষের কাছে সত্যটা পৌঁছে দেওয়ার এটাই একমাত্র উপায়। যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং মিথ্যা বলে, তাদের আমি সহ্য করতে পারি না।’
স্পেন কোচ জানিয়েছেন, ইয়ামালের সুস্থ হয়ে ওঠার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি মঙ্গলবার ও বুধবার দুই দিনই তার সঙ্গে কথা বলেছেন। কোচ বলেন, ‘তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আমরা আশা করছি, শুক্রবার সে আমাদের সঙ্গে যোগ দেবে।’
প্রাসঙ্গিক: