
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন পাকিস্তানের সাকিব
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৫:৫৬

একাই ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন রিজওয়ানউল্লাহ। ছবি: এসিসি
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনালেই থামতে হলো জুনিয়র টাইগারদের।
ওমানের আল আমেরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেট ও ১৬৯ বল হাতে রেখে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।
এদিন টস জিতে আগে ব্যাটিং নেয়া বাংলাদেশ ৩১.৪ ওভারে ১৩৮ রানে অলআউট হয়। ওপেনার আব্দুল্লাহ আল মুহি অর্ধশতক হাঁকালেও বাকিদের ব্যর্থতায় স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি জুনিয়র টাইগাররা।
পাকিস্তানের পেসার রিজওয়ানউল্লাহ একাই ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন।
জবাব দিতে নেমে উসমান খান ও হায়াম খানের জোড়া অর্ধশতকে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
এদিন ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৪ রানে ওপেনার জারিফ সিয়াম (১) বিদায় নেন। এরপর দলীয় ২৫ রানে বিদায় নেন ওয়ান ডাউনে নামা কাওসার আহমেদও (৯)। দুজনই মোহাম্মদ সায়েমের শিকার হন।
এরপর দৃশ্যপটে হাজির হন রিজওয়ানউল্লাহ। শুরুটা করেন অধিনায়ক ফরিদ হোসেনকে দিয়ে। ২৬ বলে ১৭ রান করে উসমান খানকে ক্যাচ দেন বাংলাদেশের অধিনায়ক। এরপর দলীয় ৯৮ রানে আরও বড় ধাক্কা দেন রিজওয়ান, ফেরান দারুণ খেলতে থাকা আব্দুল্লাহ আল মুহিকে। ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান করে আউট হন মুহি। মাঝে আহসান আল মুমিনকে (১) ফেরান হাসনাইন আব্বাস দার।
বাকি সময়টা চলে রিজওয়ানউল্লাহর ওয়ান ম্যান শো। ২১তম ওভারে আল রাফি (২০), ও রবিউল হাসান অনিককে (০) বিদায় করেন। ২ ওভার পর আলী রাজা ফিরিয়ে দেন রুবাই ইসলাম রিজনকে (০)। ১১৬ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।
রাকিবুল হাসান অনিক নবম উইকেট জুটিতে শেখ আতিকুর রহমানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩৯ বলে ২৬ রান করা অনিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রিজওয়ানউল্লাহ। আর শেষ ব্যাটার হিসেবে আতিককে (১) ফেরান আহমেদ হুসাইন। ২ রানে অপরাজিত থাকেন তাফিউল আলম।
রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া সায়েম ২টি, আহমেদ হুসাইন, আব্বাস দার এবং আলী রাজা ১টি করে উইকেট শিকার করেন।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটেই জয় নিশ্চিত করে পাকিস্তান। ১২৩ রানের জুটি গড়েন উসমান খান ও হায়াম খান। মাত্র ৫৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন উসমান। ৭২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৯ রান করা হায়ামকে ফেরান অনিক। ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন আব্দুল কাদির।