
হজের সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
ধর্ম
ধর্ম ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:১

প্রয়োজন হলে নাম পরিবর্তন করা যায়। ছবি: সংগৃহীত
নাম পরিবর্তন করতে নতুন করে আকিকা করতে হয় না। তবে নামের অর্থ খারাপ হলে বা শরিয়তবিরোধী অর্থ প্রকাশ করলে তা পরিবর্তন করা উত্তম।
রসুলুল্লাহ (সা.) মানুষের সুন্দর নাম রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন। হজরত ইবনু উমর (রা.) থেকে বর্ণিত, হজরত উমর (রা.)-এর এক মেয়ের নাম ছিল আসিয়া। রসুলুল্লাহ (সা.) তাঁর নাম পরিবর্তন করে রাখেন জামিলা। (মুসলিম, হাদিস: ২১৩৯)
এ হাদিস থেকে বোঝা যায়, প্রয়োজন হলে নাম পরিবর্তন করা যায়। কিন্তু নাম পরিবর্তনের কারণে আবার আকিকা করতে হবে-- এমন কোনো নির্দেশনা কোরআন ও হাদিসে নেই।
হানাফি ফিকহ অনুযায়ী, সন্তানের জন্ম উপলক্ষে আকিকা করা মুস্তাহাব আমল। তাই আগে আকিকা হয়ে থাকলে নাম পরিবর্তনের জন্য পুনরায় আকিকা করার প্রয়োজন নেই। আর আগে আকিকা না হয়ে থাকলে সামর্থ্য অনুযায়ী তা আদায় করা যেতে পারে।