
৮ নভেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২০:৫০

‘মেরিল সিরাম সোড বার প্রেজেন্টস ডেয়ার স্কিন উইথ এশা রুশদি’ পডকাস্টের অতিথি।
প্রতিটি সফল অর্জনের পেছনে লুকিয়ে থাকে আলাদা একটি পথচলার গল্প–কখনো সেই গল্পে থাকে স্বপ্ন পূরণের নিখাদ আনন্দ, কখনো-বা নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের জায়গা তৈরি করে নেয়ার অদম্য সাহস। একজন নারীর জীবনের এসব অধ্যায়ই হয়ে উঠতে পারে অন্য আরেকজন নারীর সামনে এগিয়ে যাওয়ার বড় অনুপ্রেরণা।
নারীদের এমনসব প্রেরণা জাগানো গল্প, লড়াই ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষ পডকাস্ট সিরিজ ‘মেরিল সিরাম সোড বার প্রেজেন্টস ডেয়ার স্কিন উইথ এশা রুশদি’।
জনপ্রিয় ব্যক্তিত্ব এশা রুশদির সাবলীল সঞ্চালনায় এই আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হবেন দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রাখা সফল ও সাহসী নারীরা। পডকাস্টের পর্বে পর্বে উঠে আসবে তাদের জীবনের নানা অজানা অধ্যায়–ক্যারিয়ারের শুরুতে মুখোমুখি হওয়া নানান চ্যালেঞ্জ, ব্যর্থতা পেছনে ফেলে পুনরায় ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা, সামাজিক বাধা পেরিয়ে লক্ষ্য অর্জনে অবিচল থাকা এবং অর্জনের পেছনের হাড়ভাঙা খাটুনির গল্প।
পডকাস্টটিতে শুধু সাফল্যের গল্পই নয়, স্থান পাবে প্রতিকূল সময়ে নিজেকে সামলে নেয়া, গঠনমূলক ও অযাচিত সমালোচনা মোকাবিলা করা, নিজের সিদ্ধান্তে আস্থা রাখা এবং জীবনের প্রতিটি ধাপে নিজেকে নতুন করে আবিষ্কারের গল্পগুলোও।
আড্ডার পাশাপাশি আলোচনার অন্যতম একটি বড় অংশজুড়ে থাকবে ত্বকের যত্ন ও নিজেকে ভালোবাসার প্রসঙ্গ। ত্বক নিয়ে সমাজে প্রচলিত নানা বাঁধাধরা ধারণা, ব্যক্তিগত অভিজ্ঞতা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বকীয়তাকে গ্রহণ করা এবং প্রতিদিনের ব্যস্ততায় নিজের যত্নের গুরুত্ব নিয়ে কথা বলবেন অতিথিরা।
আয়োজকদের মতে, নিজেকে নিজের মতো করে ভালোবাসা এবং নিজস্ব পরিচয়কে উদ্যাপন করার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত আত্মবিশ্বাস। এই ভাবনার সঙ্গে যুক্ত হয়ে ‘মেরিল সিরাম সোড বার’ নিয়ে এসেছে সিরাম-অনুপ্রাণিত ফর্মুলার বিশেষ যত্ন, যা প্রতিদিনের গোসলের রুটিনে যোগ করে ত্বকের যত্নের বাড়তি ছোঁয়া। নিজের জন্য প্রতিদিনের ছোট্ট যত্নের মুহূর্তটুকুও হয়ে উঠুক আত্মবিশ্বাসের সঙ্গে।
মূলত ‘ডেয়ার স্কিন উইথ এশা রুশদি’ শুধুই একটি পডকাস্ট সিরিজ নয়; এটি নারীদের নিজেদের কথা বলার, অভিজ্ঞতা ভাগ করে নেয়ার এবং একে অপরকে অনুপ্রাণিত করার এক অনন্য প্ল্যাটফর্ম। এখানে সাফল্যের পাশাপাশি গুরুত্ব পাবে সেই সাফল্যের পেছনের না-বলা গল্পগুলোও। কারণ, প্রতিটি নারীর পথচলাই আলাদা, আর প্রতিটি গল্পই শোনার মতো।
ত্বকের যত্নে থাকুক ভালোবাসা, নিজের পরিচয়ে থাকুক আত্মবিশ্বাস আর প্রতিটি পদক্ষেপে থাকুক সাহস।