
১৯ নভেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:১৯

গরুর মাংসের কালা ভুনা। ছবি: সংগৃহীত
বৃষ্টিভেজা দিনে গরম ভাত, খিচুড়ি, পোলাও বা পরোটার সাথে ধীর আঁচে কষানো গরুর মাংসের কালা ভুনা দারুণ জমে। তাই আজ বাড়িতে রান্না করতে পারেন সুস্বাদু ও লোভনীয় খাবারটি।
সহজ ও অথেন্টিক স্বাদে কালা ভুনা বাড়িতে তৈরির জন্য কিছু ধাপ মেনে চলতে হবে। আসুন এক নজরে জেনে নিই গরুর মাংসের কালা ভুনার সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
• গরুর মাংস: ১.৫ কেজি (হাড় ও চর্বিসহ মাঝারি টুকরো)
• সয়াবিন ও সরিষার তেল: ১ কাপ (মাখানো ও বাগারের জন্য আলাদা করে রাখুন)
• পেঁয়াজ কুচি: ৩ কাপ (কিছুটা বেরেস্তার জন্য আলাদা রাখুন)
• আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ করে
• হলুদ ও মরিচ গুঁড়া: ১ চা চামচ হলুদ এবং ২ চা চামচ মরিচ গুঁড়া
• ধনে ও জিরা গুঁড়া: ১ চা চামচ করে
• গরম মসলা: দারুচিনি-এলাচ-লং আস্তো, তেজপাতা ৪টি ও গরম মসলা গুঁড়া ১ চা চামচ
• গোল মরিচ: সাদা ও কালো গোলমরিচ গুড়া ১/২ চা চামচ
• কাঁচা মরিচ ও লবণ: স্বাদমতো
• টমেটো পেস্ট: ১ কাপ
যেভাবে তৈরি করবেন
১. মাংস মেরিনেট: মাংসে ১ কাপ পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা-গুঁড়া মসলা অর্ধেক, লবণ ও ১/৪ কাপ সরিষার তেল মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।
২. কষানো ও সেদ্ধ করা: প্যানে আস্ত গরম মসলা, তেজপাতা, পেঁয়াজ কুচি ও তেল দিয়ে হালকা বাদামি করে নিয়ে মেরিনেট মাংস বসিয়ে মাঝারি আঁচে কষান। মাংস রান্না করার সময় পানি দেবেন না। প্যানে মাংস রেগে গেলে এ পর্যায়ে টমেটো পেস্ট দিয়ে দিন। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। কম আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
৩. রং ও ভুনা: ঝোল শুকিয়ে তেল ভেসে উঠলে চুলার আঁচ একদম কমিয়ে বারবার নেড়েচেড়ে মাংস গাঢ় কালচে বাদামি রঙের করে ভুনা করুন। খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায়। পছন্দমতো কালো রং না আসলে এ পর্যায়ে আরও কিছু লং দানা যোগ করতে পারেন।
৪. বাগার: মাংস সিদ্ধ হয়ে গেলে আলাদা পাত্রে ২ চামচ সরিষার তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা, রসুন কুচি ও কাঁচা মরিচ ফোঁড়ন দিন। এই বাগার মাংসের ওপর ঢেলে সামান্য গরম মসলা গুঁড়া মিশিয়ে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু গরুর মাংসের কালা ভুনা।