
আপাতত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন
বাংলাদেশ
প্রতিবেদক, নওগাঁ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:২৩

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ছবি: সময় সংবাদ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৬ হাজার (৫ হাজার ৭১৪) বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খড়িবাড়ী ও আঘর বাজার এলাকার চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মর্জিনা খাতুন।
স্থানীয় কৃষকরা জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ডিলারদের কাছ থেকে গোপনে এসব সার কিনে মজুত করে রাখত। পরবর্তীতে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ কৃষকদের কাছে বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দামে বিক্রি করত।
মজুত করা প্রতিষ্ঠানগুলো হলো: মেসার্স শহিদুল ট্রেডার্স: খড়িবাড়ী এলাকার এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মো. শহিদুল ইসলাম (পিতা: ইউনুস আলী)। প্রতিষ্ঠানটির দুটি গুদাম থেকে সর্বোচ্চ ২,৫০০ বস্তা সার জব্দ করা হয়। মেসার্স সিমি এন্টারপ্রাইজ: খড়িবাড়ী এলাকার আদমপুর গ্রামের এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর নূরে আলম সিদ্দিক হোসেন (পিতা: মৃত আবুল হোসেন)। এখান থেকে ২,০০০ বস্তা সার জব্দ করা হয়। মেসার্স বুলবুল ট্রেডার্স: খড়িবাড়ী বাজার (সাদাপুর) এলাকার এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মো. বুলবুল আহম্মেদ (পিতা: আবুল কালাম মাস্টার)। এখান থেকে ১,০০০ বস্তা সার জব্দ করা হয়। মেসার্স আলামিন ট্রেডার্স: আঘর বাজার এলাকার এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর আবুল কালাম আজাদ। এখান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাতে গুদামগুলো সিলগালা করে সার জব্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ কৃষকদের সুবিধার্থে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি শুরু করে প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মর্জিনা খাতুন জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার সরকারি দামে কৃষকদের মাঝে বিক্রির পর প্রাপ্ত সব অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।