
ব্রাজিলের সঙ্গে ক্লাসিকো দিয়ে শুরু, ২০২৭ সালে আর্জেন্টিনার সামনে ব্যস্ত সূচি!
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:১৪

কেকেআরের মালিকানায় আসছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ছবি: এক্স
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় যুক্ত হচ্ছে নতুন বিনিয়োগকারী। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক জয় মেহতা নিজের ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করছেন মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে। তবে এই চুক্তির পরও দলের সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকছে বলিউড তারকা শাহরুখ খানের হাতে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ৪০ কোটি মার্কিন ডলারে এই শেয়ার বিক্রির চুক্তি হচ্ছে। পুরো অর্থ নগদে পরিশোধের মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই চুক্তির ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্সের মোট বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৭৮ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।
বর্তমানে কেকেআরের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। এর অর্ধেক শেয়ার বিক্রি করছেন তিনি। অন্যদিকে শাহরুখ খানের কাছে থাকছে ৫৫ শতাংশ মালিকানা। সহ-মালিক হিসেবে থাকছেন জুহি চাওলা।
চুক্তি অনুযায়ী, শেয়ার বিক্রির অর্থ থেকে ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর পরিমাণ প্রায় ২ কোটি ডলার।
২০০৭ সালে শাহরুখ, জয় মেহতা ও জুহি চাওলা মিলে কেকেআর প্রতিষ্ঠা করেন। অ্যারেস ম্যানেজমেন্টের বিনিয়োগে এবার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় নতুন অংশীদার যুক্ত হচ্ছে।
প্রাসঙ্গিক: