
ফোলা ও নরম তুলতুলে চিতই পিঠা তৈরির রেসিপি
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৯:১৮

ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করতে পারে ভিটামিন বি কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
ঋতু পরিবর্তনের পালাবদলে আসছে শীত। আর শীত এলেই অনেকেরই বাড়তে শুরু করে খুশকি ও ত্বকের নানা সমস্যা। এর সমাধানে অনেকে চুল ও ত্বকের পরিচর্যায় বেশি মনোযোগী হন। কিন্তু আপনি কি জানেন, এ সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান মিলবে ভেতর থেকে পরিচর্যা বা কার্যকরী ডায়েটে।
ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, খুশকি সহ চুলের একাধিক সমস্যা ও ত্বকের যত্নে নিয়মিত ডায়েটে প্রাধান্য দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্সকে। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন বি২, বি৩, বি৬ এবং বি৯ মাথার ত্বক ও চুলের স্বাস্থ্যের উপর গভীর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আসুন এক নজরে জেনে নিই বিভিন্ন ধরনের ভিটামিন বি এর অভাবে চুল ও ত্বকের একাধিক সমস্যা ও ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারগুলো কোন কোন খাবার থেকে সহজে পাওয়া যায় তার উৎস সম্পর্কে-
১। ভিটামিন বি২ (রিবোফ্লাভিন) এবং খুশকি: ভিটামিন বি২ ‘রিবোফ্লাভিন’ নামেও পরিচিত। এটি চুল এবং ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাবে মাথার ত্বকে প্রদাহ, চুলকানি এবং শুষ্কতা বৃদ্ধি পায় যা খুশকির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু নিয়মিত রিবোফ্লাভিনযুক্ত খাবার খাওয়ার অভ্যাস মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
ঘাটতি কীভাবে পূরণ করবেন: ভিটামিন বি২ এর উৎসের মধ্যে রয়েছে দুধ, ডিম, সবুজ শাকসবজি এবং বাদাম।
২। ভিটামিন বি৩ (নিয়াসিন) এবং খুশকি: ভিটামিন বি৩ ‘নিয়াসিন’ নামেও পরিচিত। এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এটি ছাড়া মাথার ত্বক ফুলে যেতে পারে এবং চুলকানি হতে পারে যার ফলে খুশকির সমস্যা বাড়তে শুরু করে। কিন্তু নিয়মিত নিয়াসিন সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস ত্বককে সুস্থ ও আর্দ্র রাখে। খুশকির সমস্যা কমাতে পারে।
প্রাসঙ্গিক:

৩। ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) এবং খুশকি: ভিটামিন বি৬ ‘পাইরিডক্সিন’ নামেও পরিচিত। এটি চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বকের প্রদাহ এবং চুলকানি কমাতে সাহায্য করে। যদি বি৬ এর ঘাটতি থাকে তাহলে মাথার ত্বক ফুলে যেতে পারে। খুশকির সমস্যাও দেখা দেয়।
ঘাটতি কীভাবে পূরণ করবেন: মাছ, চিনাবাদাম, সোয়াবিন, গমের বীজ, ওটস, কলা, আলু এবং পালং শাক খেলে ভিটামিন বি৬ এর অভাব দূর করা সম্ভব।
৪। ভিটামিন বি৯ (ফলিক অ্যাসিড) এবং খুশকি: চুলের বৃদ্ধির জন্য ভিটামিন বি৯ বা ফলিক অ্যাসিড অপরিহার্য। এর অভাব মাথার ত্বকে প্রদাহ, শুষ্কতা এবং চুলকানি সৃষ্টি করতে পারে, যা খুশকির প্রবণতা বাড়ায়। নিয়মিত ফলিক অ্যাসিড খাওয়ার অভ্যাস চুল এবং এর শিকড় মজবুত করতে সাহায্য করে।
কীভাবে ঘাটতি পূরণ করবেন: ফলিক অ্যাসিডের উৎসের মধ্যে রয়েছে সবুজ শাকসবজি, মটরশুটি এবং কমলালেবু।
তাই শীতে ত্বক সুস্থ রাখতে ও খুশকির সমস্যায় নাজেহাল হতে না চাইলে ডায়েট লিস্টে আজ থেকেই প্রাধান্য দিতে পারেন ভিটামিন বি কমপ্লেক্সসমৃদ্ধ খাবারগুলো।