
কোষ্ঠকাঠিন্যের রোগীদের চিড়া খেলে কী হয়?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৫:২৩

বিটরুট শরবত। ফাইল ছবি
আয়রন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পুষ্টিকর সবজি বিটরুট। এর সুস্বাদু শরবত এনার্জি-বর্ধক এবং শরীর ঠান্ডা করা পানীয়। বাড়িতে খুব সহজেই এটি তৈরি করা যায়।
সামান্য কয়েকটি উপাদান দিয়েই তৈরি করা যায় বিটরুটের শরবত। আসুন এক নজরে জেনে নিই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
• বিটরুট কুচি: ১ কাপ (বা মাঝারি আকারের ২টা বিটরুট)
• লেবুর রস: ১ টেবিল চামচ
• মধু বা চিনি: পরিমাণমতো (২ চা চামচ বা স্বাদমতো)
• বিট লবণ বা সামান্য লবণ: স্বাদমতো
• আদার রস ১ চামচ, সাদা ও কালো গোলমরিচ পরিমাণমতো
• ঠান্ডা পানি ও বরফ কুচি: প্রয়োজনমতো
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে বিটরুট ভালোমতো ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো বা কুচি করে নিন।
২. একটি পাত্রে বিটরুট কুচি পরিমাণমতো পানি দিয়ে ভালো করে নাড়ুন।
৩. মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন (আঁশযুক্ত অংশ আলাদা করতে)।
৪. এবার সব উপকরণ দিয়ে ভালোমতো ব্লেন্ড করুন।
৫. গ্লাসে ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
উপকারিতা
• হিমোগ্লোবিন বাড়ায়: এতে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট থাকে, যা রক্তাল্পতা দূর করতে এবং রক্ত বাড়াতে সাহায্য করে।
• তাত্ক্ষণিক শক্তি: প্রাকৃতিক পুষ্টিগুণ ও শর্করা শরীরকে দ্রুত এনার্জি দেয়।
• রক্তচাপ নিয়ন্ত্রণ: এতে থাকা নাইট্রেট রক্তনালী শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
• ত্বকের উজ্জ্বলতা: এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, ফলে ত্বক সুন্দর ও সতেজ থাকে।