
সকালে খালি পেটে গরম পানির সঙ্গে মধু খেলে কী হয় জানেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৪:১৬

মতিচুর লাড্ডু। ফাইল ছবি
ঘরে খুব সহজে মতিচুর লাড্ডু তৈরি করতে চান? বাইরের দোকান থেকে লিাড্ডু কিনতে চান না। তাহলে মিষ্টিজাতীয় সুস্বাদু খাবারটি সহজে তৈরি করে নিতে পারেন আজকের সহজ রেসিপিটির সাহায্যে।
বাঙালির শারদীয় পূজা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ মতিচুর লাড্ডু। কয়েকটি উপকরণে বাড়িতে সহজেই এটি তৈরি করা যায়। আসুন এক নজরে জেনে নিই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ: বেসন ২ কাপ, চিনি ২ কাপ, পানি ১ কাপ (সিরার জন্য)। কমলা ফুড কালার ১ ফোঁটা, এলাচ গুঁড়ো ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, ভাজার জন্য পরিমাণমতো তেল, কাঠ বাদাম কুচি (সাজানোর জন্য)।
যেভাবে তৈরি করবেন
ব্যাটার তৈরি: বেসনে সামান্য পানি মিশিয়ে মাঝারি ঘনত্বের একটি মসৃণ ব্যাটার তৈরি করুন যাতে কোনো দানা না থাকে। এতে সামান্য কমলা ফুড কালার দিন।
বুন্দি ভাজা: কড়াইতে তেল গরম করুন। একটি ছিদ্রযুক্ত চামচ বা ঝাঁঝরির ওপর ব্যাটার ঢেলে তেলের মধ্যে ছোট ছোট বুন্দি তৈরি করে ভেজে নিন এবং তেল ঝরিয়ে তুলে রাখুন।
সিরা তৈরি: অন্য একটি সসপ্যানে চিনি ও পানি একসাথে জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। এতে এলাচ গুঁড়ো দিন।
মিশানো: গরম সিরার মধ্যে ভেজে রাখা বুন্দিগুলো ঢেলে দিন। উপরে ঘি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখুন ১০ মিনিট, যাতে বুন্দিগুলো সিরা পুরোপুরি শুষে নেয়।
লাড্ডু বানানো: মিশ্রণটি হালকা ঠান্ডা হলে হাতের তালুতে সামান্য ঘি বা পানি লাগিয়ে ছোট ছোট বল বা লাড্ডু আকারে গড়ে নিন। পরিবেশনের আগে মতিচুর লাড্ডুর ওপরে দিয়ে দিন সামান্য কাঠবাদাম কুচি।