
চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২১:৪১

জার্মানি তাদের ইতিহাসে প্রথমবারের মতো পেতে যাচ্ছে কোনো নারী প্রেসিডেন্ট। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মারৎসের কনজারভেটিভ জোট থেকে ডান-মধ্যপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব ইলজে আইগনারকে রাষ্ট্রপ্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। উদারপন্থীদের কাছে গ্রহণযোগ্য ৬১ বছর বয়সী এ রাজনীতিটানকে ঘিরে জার্মানির প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) নিজের প্রার্থিতা ঘোষণা করে আইগনার জানান, মেরুকরণের এই যুগে তিনি একতার প্রতীক হতে চান। নিজের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, 'পপুলিস্ট ও চরমপন্থীদের বিরুদ্ধে এ সমর্থন একটি বড় বার্তা।'
আগামী ৩০ জানুয়ারি বিশেষ সংসদীয় অ্যাসেম্বলিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তৃতীয় মেয়াদে অংশ নিতে পারছেন না। অ্যাসেম্বলিতে সংসদে নিম্নকক্ষের ৬৩০ জন এবং ১৬টি রাজ্যের সমসংখ্যক প্রতিনিধি নিয়ে মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬০। ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় আইগনারের জয় প্রায় নিশ্চিত।
আইগনার বর্তমানে বাভেরিয়ার রাজ্য সংসদের স্পিকার। চ্যান্সেলর মারৎস বলেন, 'দেশের সর্বোচ্চ পদে একজন নারীর আসার এখনই উপযুক্ত সময়।' ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আইগনারের অভিজ্ঞতাকে সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে আখ্যা দেন তিনি।
কিশোর বয়স থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আইগনার ১৯৯৪ সালে বাভেরিয়ার রাজ্য আইনসভায় নির্বাচিত হন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মন্ত্রিসভায় তিনি কৃষিমন্ত্রী ছিলেন। পরে বাভেরিয়ার অর্থনীতি ও পরিবহনমন্ত্রীর দায়িত্ব সামলে আট বছর আগে স্পিকার হন। ২০১৯ সালে দেশের প্রথম রূপান্তরকামী আইনপ্রণেতাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে উদারপন্থী হিসেবে সুনাম কুড়ান তিনি।
জার্মানিতে প্রেসিডেন্ট পদটি মূলত অলঙ্কারিক হলেও সংকটের সময় ভূমিকা রাখে। ১৯৪৯ সালের পর এই প্রথম দেশটি কোনো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। তবে ডানপন্থী ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ দল আইগনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে।
প্রাসঙ্গিক: