
বোমা হামলার হুমকি, খালি করা হলো ইতালির ৩০০ স্কুল
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:১৭

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। ছবি: রয়টার্স
সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে ইসলামি প্রজাতন্ত্রে হামলা চালালে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
লেবাননের ইরানপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজায়ি।
এর আগে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিশ্লেষকেরা বলছেন, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে তুলনামূলক সমঝোতার সুর দেখা যাচ্ছে।
রেজায়ি বলেন, ‘বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা চলছে না। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে।’
গত মে মাসে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে দেশটির কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক পারমাণবিক জ্বালানির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে এই পরিমাণ অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের যেকোনো আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে।
তবে রয়টার্সকে গত সপ্তাহে দেয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে আলোচনায় বসার আগে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ করতে হবে ওয়াশিংটনকে। শর্তগুলো পূরণ হলেই কেবল প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে রাজি হবে ইরান।
সূত্র: রয়টার্স
প্রাসঙ্গিক: