
বোমা হামলার হুমকি, খালি করা হলো ইতালির ৩০০ স্কুল
আন্তর্জাতিক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৪৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন বিশ্বজুড়ে সাধারণ মানুষের বড় একটা অংশের কাছে পৃথিবীর অন্যতম বিতর্কিত ও ঘৃণিত এক ব্যক্তিতে পরিণত হয়েছেন।
সেই নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় এবার বেশ বিপাকে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানদার।
বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রির ওই দোকানদারকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার দোকানের ভেতরে ধারণ করা একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, দোকানদার তার ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। তার মুখের গড়ন, চুলের রেখা ও মুখের অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর বেশ মিল রয়েছে।
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে চেহারার এই মিল সরাসরি প্রভাব ফেলেছে ওই দোকানদারের ব্যবসায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কয়েকজন ইরানি ওই দোকান বয়কটের আহ্বান জানান। অনেকে তার কাছ থেকে পণ্য কেনাও বন্ধ করে দেন। এতে ক্রেতা হারিয়ে ব্যবসায় ক্ষতির মুখে পড়েছেন দোকানদার।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দোকানটির ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেছেন। আবার অনেকে নেতানিয়াহুর সঙ্গে দোকানির অদ্ভুত মিল নিয়ে মজার মন্তব্য করেছেন।
আরব গণমাধ্যমগুলোতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়, বরং দোকানে কর্মরত ওই ব্যবসায়ীর বাস্তব দৃশ্য হিসেবে প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ এবং দোকানির পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও ঘটনাটির বেশ কিছু বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ভাইরাল এই ঘটনাকে ঘিরে পুরো পরিস্থিতি স্পষ্টভাবে জানা কঠিন হয়ে পড়েছে।
তথ্যসূত্র: আজার নিউজ
প্রাসঙ্গিক: