
বোমা হামলার হুমকি, খালি করা হলো ইতালির ৩০০ স্কুল
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৫:৩৪

ইরান দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণকেন্দ্র তৈরি করছে। ছবি: সংগৃহীত
মাটির নিচে বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’র ছবি প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন এই ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করে। ছবিতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণব্যবস্থা দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ তুলে ধরা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের উদ্যোগ এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির বৈঠকের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করল তেহরান।
কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম রুদাও জানিয়েছে, আবদোল্লাহি বলেছেন, উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা দিয়ে শত্রুদের চমকে দেবে।
ইরানের ওপর ফের হামলা হলে তার জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আবদোল্লাহি বলেন, ‘শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নিলে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।’
ইরানের প্রকাশ করা ছবিগুলো বিশ্লেষণ করে কয়েকটি পর্যবেক্ষক ও সামরিক বিশ্লেষক জানিয়েছেন, ভূগর্ভস্থ স্থাপনাটিতে মাঝারি পাল্লার ফাত্তাহ-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। এগুলোর সঙ্গে রয়েছে বুস্টার ও ওয়ারহেড। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের পুনঃপ্রবেশযোগ্য অংশ বা ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলও দেখা গেছে।
সামরিক বিশ্লেষক তাল ইনবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির বিশ্লেষণে বলেন, ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি করা ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলের মতো একটি অংশ ভিডিওতে দেখা গেছে। এটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ ছাড়া স্থাপনাটিতে পুরোনো ধরনের ক্ষেপণাস্ত্রও দেখা গেছে।
গত মার্চে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ২০ দিনের যুদ্ধের পর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা আর অবশিষ্ট নেই।
তবে ইরান দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণকেন্দ্র তৈরি করছে। এসব স্থাপনা ‘মিসাইল সিটি’ নামে পরিচিত। যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্রের মজুত সুরক্ষিত রাখা এবং হামলার মধ্যেও সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখাই এগুলোর মূল উদ্দেশ্য।
সূত্র: জেরুজালেম পোস্ট
প্রাসঙ্গিক: