
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
বাংলাদেশ
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৯:২০

পুকুর থেকে সাবেক এক ইউপি সদস্য দুলাল মিয়াজীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুলাল মিয়াজী উপজেলা কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
তার ছেলে তামিম মিয়াজী জানান, মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে তার বাবার শেষবারের মতো কথা হয়। আজ সকালে বাড়ির পাশের পুকুরে বাবার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয় সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
প্রাসঙ্গিক: