
বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বিদেশির
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৯:৫৭

জুলাই মাস থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ তীব্র হয়েছে। ছবি: সংগৃহীত
ইয়েমেনের এডেন বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সরকারি বাহিনী। বিস্ফোরণের পরপর প্রেসিডেন্ট প্রসাদে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখেছেন স্থানীয়রা।
বার্তা সংস্থা এএফপিকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হুতিরা।
এডেন ইয়েমেনের প্রাচীন বন্দর শহর এবং দেশটির বাণিজ্যিক রাজধানী। রাজধানী সানা থেকে বিতারিত হওয়ার পর ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এখান থেকে থেকেই তাদের কাজ পরিচালনা করে। জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে হুতিরা এখানে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
শুক্রবার এডেনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরটির আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। বিস্ফোরণের পর প্রেসিডেন্ট প্রাসাদে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের মদিনা প্রদেশ লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীর পাঠানো একটি ড্রোনকে প্রতিহত করে ধ্বংস করেছে।
তবে মদিনায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্রের দাবি, সৌদি ভূখণ্ডে কোনো অভিযান চালায়নি ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মদিনার আকাশে ড্রোন ভূপাতিতের সৌদি দাবি মিথ্যাচারের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইয়েমেনের সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘ জনিয়েছে, নিরাপত্তাহীনতা ও মানবিক সহায়তার সংকটে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন লাহজের খারাজ শরণার্থী শিবিরের প্রায় ৯ হাজার ৫০০ বাসিন্দা।