
বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বিদেশির
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৩:২২

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এপি
যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পরদিন, আগামী ৪ নভেম্বর থেকেই হামলা শুরু হতে পারে। এ বিষয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তাদের মতে, সম্ভাব্য এ হামলা স্বল্পস্থায়ী হলেও অত্যন্ত তীব্র হতে পারে। ইরানের পাল্টা প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ওয়াশিংটনকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলো।
একজন কর্মকর্তা বলেন, ইরানে হামলা চালাতে নিজ নিজ ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে কিছু উপসাগরীয় দেশ আপত্তি জানালেও অবাক হওয়ার কিছু থাকবে না।
গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে নতুন করে হামলা না চালানোর কথা জানিয়েছেন।
সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএসনাউকে বলেন, এমন সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আমরা মন্তব্য করি না। তবে ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন বলেও জানান তিনি।
সূত্র: টাইমস অব ইসরাইল