
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ছবি: আনাদোলু
সৌদি আরবের মক্কা অঞ্চলের দিকে ধেয়ে আসা একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের দাবি, ড্রোনটি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ছুড়েছে। তবে ড্রোন হামলার অভিযোগ নাকচ করেছে গোষ্ঠীটি।
চলমান সংঘাতের মধ্যে আজ শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের উৎক্ষেপণ করা একটি ড্রোন মক্কা অঞ্চলে শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।’
তবে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, শুক্রবার সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালায়নি তাদের সংগঠন। তিনি বলেন, মক্কার আকাশে ড্রোন ভূপাতিত করার সৌদি শত্রুপক্ষের দাবি সম্পূর্ণ মিথ্যা ও গুরুতর অপপ্রচার।
এর আগে আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে।
সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান ও হামলা চালাচ্ছে।
গত বৃহস্পতিবার হুতিরাও দাবি করে, সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছয়টি হামলা চালিয়েছে তারা। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল স্থাপনা ও বিমানবন্দরও ছিল।
২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে ২০১৫ সালের মার্চ থেকে দেশটির সংঘাতে জড়িয়ে পড়ে সৌদি।