
যেকোনো সময় ইরানে তীব্র হামলা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

বেঙ্গালুরুর উলসুরের কনরাড হোটেলের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) বেঙ্গালুরুর উলসুরের কনরাড হোটেলের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন জার্মান ও স্লোভাকিয়ার নাগরিক ছিলেন বলে জানা গেছে। সুইমিং পুলে ওই দুই বিদেশি নাগরিককে উদ্ধার করতে গিয়ে হোটেলের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক।
নিহত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি লুফথানসা এয়ারলাইনসের কর্মী ছিলেন। অন্যদিকে প্রাণ হারানো স্লোভাক নাগরিকের নাম জুরাজ হরভাট (৪৫)। তিনি প্রযুক্তি জায়ান্ট আইবিএম-এর একজন প্রজেক্ট ম্যানেজার ছিলেন বলে জানা গেছে।
এনডিটিভি বলছে, শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিং পুলে সাঁতার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।
এ ঘটনায় নিহত জার্মান নাগরিকের সিলভিয়া অটোয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীরা সুইমিং পুল থেকে বেরিয়ে আসার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ডুবে যান।
সুইমিং পুলের যথাযথ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মৃত্যু ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি