
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২১:১৭

বুধবার (১৮ নভেম্বর) ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে। ছবি: এপি
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। প্রাণ বাঁচাতে শরণার্থী শিবিরের উত্তরাঞ্চল ও অভিযানকবলিত এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু পরিবার।
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মধ্য গাজায় প্রথমবারের মতো বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।
গাজা থেকে আল জাজিরার সংবাদদাতারা জানান, বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরাইলি ট্যাংকের অবস্থান দেখা গেছে। এ সময় ড্রোন থেকে গুলিবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটে।
আল-আওদা হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, নুসেইরাত শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করতে এ ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় তাৎক্ষণিক কোনো হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অভিযান ও সামরিক তৎপরতা চালানোর স্বাধীনতা তাদের রয়েছে।
নতুন অভিযানের ঘোষণা দেয়ার আগেই গাজায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে সাতজনের মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। এ সময় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে ছয়জন ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন। বাকি একজন আগের হামলায় আহত হয়ে পরে মারা যান।
এদিকে গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেয়ার হুমকি ও বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে হামাস অভিযোগ করে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক মানুষকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে উঠছে।