
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২৩:১৫

চৌদ্দগ্রাম থানার ফাইল ছবি
ওমান প্রবাসী এক যুবকের সঙ্গে মুঠোফোনে পরিচয়, পরে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্তও নেন দুজন। তবে মেয়ের বাবা অটোরিকশাচালক হওয়ায় পাত্রপক্ষের আপত্তিতে ভেঙে যায় বিয়ের আলোচনা। এর কয়েক দিন পর নিজ ঘরে পাওয়া গেল সানজিদা আক্তার প্রীতি (২৪) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
প্রীতি ওই গ্রামের শাহজালালের মেয়ে। তিনি চৌদ্দগ্রাম সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ওমানপ্রবাসী সাজ্জাদ নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রীতির প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। গত ১২ নভেম্বর সাজ্জাদের মা, বোন ও খালা প্রীতিকে দেখতে তাদের বাড়িতে যান। তবে প্রীতির বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন জানতে পেরে পাত্রপক্ষ বিয়েতে আগ্রহ হারায়।
প্রীতির বড় বোন স্মৃতি জানান, তাদের বাবা আগে মুদি দোকান করতেন। ব্যবসায় লোকসানের পর বর্তমানে অটোরিকশা চালিয়ে সংসার চালান। এ বিষয়টি নিয়ে পাত্রপক্ষের লোকজন বিভিন্ন কটূক্তি করেন। প্রীতি তাকে জানিয়েছিলেন, পাত্রপক্ষ তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি নয়। তবে সাজ্জাদ তাকে বিয়ে করতে চান এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।
স্মৃতি আরও জানান, বুধবার দুপুরে প্রীতি নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন, তিনি ঘুমাচ্ছেন। বিকেল পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রীতির মুঠোফোন পরীক্ষা করে পরিবারের সদস্যরা জানতে পারেন, মৃত্যুর আগে তিনি সাজ্জাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন।
প্রাসঙ্গিক:
এদিকে প্রীতির মামা রফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে ছেলের পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে এসেছিলেন। পরে মেয়েকে পছন্দ হয়নি বলে জানান তারা। এ ঘটনায় অভিমান থেকে প্রীতি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।