
গাজায় বড় ধরনের অভিযান শুরু ইসরাইলের, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
আন্তর্জাতিক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২১:৪৬

ইরান যুদ্ধের প্রথম চার সপ্তাহে মার্কিন বাহিনী ৮৫০টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ছবি: রয়টার্স
অস্ত্র সংকট বা ঘাটতির কারণে ইরানে হামলা চালাতে মেয়াদোত্তীর্ণ বা আগে ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্র আবারও ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রের সংকট নিয়ে মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে হাং কাওয়ের নিয়োগ সংক্রান্ত শুনানিতে বিষয়টি উঠে আসে। অভিযান সম্পর্কে জানেন এমন এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এ তথ্য প্রকাশের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা সামনে এসেছে। চলমান সংঘাতের কারণে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের মজুতের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত সেপ্টেম্বর মাসে মার্কিন নৌবাহিনীর পরবর্তী সচিব বা প্রধান হিসেবে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগ সংক্রান্ত শুনানিতে অংশ নেন হাং কাও। প্রতিবেদন অনুযায়ী, কাও বলেন, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্রগুলোর কার্যক্রম সংক্রান্ত কোড পরিবর্তন করে সেগুলো আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’তে এসব অস্ত্র মোতায়েন করা হয় বলেও জানান এই কর্মকর্তা। পুরনো অস্ত্রগুলো কীভাবে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে, তা বোঝাতে অস্বাভাবিক এক উদাহরণ দেন কাও। তিনি মেয়াদোত্তীর্ণ রুটিকে আবার খাওয়ার উপযোগী করার সঙ্গে এর তুলনা করেন।
প্রাসঙ্গিক:
আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘রুটির ওপর সামান্য পানি ছিটিয়ে মাইক্রোওয়েভে গরম করলে সেটা আবার খাওয়ার উপযোগী হয়ে যায়।’
তবে কতগুলো মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সেগুলোর বয়স কত কিংবা পুনরায় ব্যবহারের উপযোগী করা সব অস্ত্রই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল কি না, তা জানাননি কাও। মোতায়েনের আগে কতগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা, যাচাই কিংবা মেরামত করা হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত কিছু বলেননি তিনি।
ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী বিপুল সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পর এমন তথ্য সামনে এলো। গত ২৭ মার্চ দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম চার সপ্তাহে মার্কিন বাহিনী ৮৫০টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এরপর ২১ এপ্রিল প্রকাশিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক মূল্যায়নে বলা হয়, সামরিক অভিযান স্থগিত হওয়ার সময় ক্ষেপণাস্ত্র ব্যবহারের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছিল।
ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন খরচ ও সময় বিবেচনায় এ পরিমাণ ব্যবহার বেশ তাৎপর্যপূর্ণ। দ্য ওয়াশিংটন পোস্ট-এর তথ্য অনুযায়ী, টমাহক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণগুলোর প্রতিটির দাম ৩৬ লাখ ডলার পর্যন্ত হতে পারে। একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সময় লাগে সর্বোচ্চ দুই বছর।
চলতি (২০২৬) অর্থবছরের বাজেটে মার্কিন নৌবাহিনী মাত্র ৫৭টি টমাহক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব করেছিল। সিএসআইএসের ধারণা, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩ হাজার ১০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তবে পেন্টাগন তাদের অস্ত্রভাণ্ডারে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা প্রকাশ করে না।
কাও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছেন। প্রতিবেদন অনুযায়ী, তিনি আইনপ্রণেতাদের জানান, তার সামরিক জীবনের সময় বছরে প্রায় ১২৫টি টমাহক ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হতো। বর্তমানে প্রতি মাসে ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে।
কোনো ক্ষেপণাস্ত্রের মেয়াদ শেষ হওয়ার অর্থ এই নয় যে সেটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের অনুপযোগী বা অনিরাপদ হয়ে গেছে। এর অর্থ হলো, প্রয়োজনীয় পরীক্ষা ছাড়া ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন উপাদান প্রস্তুতকারকের নির্ধারিত নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও কার্যক্ষমতার মান পূরণ করছে বলে ধরে নেয়া যায় না।
জাতিসংঘের গোলাবারুদ ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশিকায় পুরনো অস্ত্রের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি ও বিস্ফোরকের রাসায়নিক গুণাগুণ নষ্ট হওয়া, স্থিতিশীলতা রক্ষাকারী উপাদানের কার্যকারিতা কমে যাওয়া, ইলেকট্রনিক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়া, সিল নষ্ট হওয়া, মরিচা পড়া এবং কাঠামোগত ক্ষতি।
এসব কারণে অস্ত্র উৎক্ষেপণ, নির্ধারিত গতিপথ অনুসরণ এবং পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরিত হওয়ার সক্ষমতা হারাতে পারে।
টমাহকের মতো অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এসব ঝুঁকি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এ ধরনের ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নির্ভর করে এর ইঞ্জিন, নেভিগেশন প্রযুক্তি, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং বিস্ফোরক ওয়ারহেডের সমন্বিত কার্যক্রমের ওপর। গুরুত্বপূর্ণ কোনো একটি অংশে ত্রুটি দেখা দিলেই ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।
তবে ক্ষেপণাস্ত্রের কার্যকর মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন নৌবাহিনীর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। চলতি অর্থবছরের বাজেটের ব্যাখ্যামূলক নথিতে বলা হয়েছে, টমাহক ব্লক-৪ ও ব্লক-৫ ক্ষেপণাস্ত্রের কার্যকর আয়ুষ্কাল ৩০ বছর।
এগুলোর ক্ষেত্রে ১৫ বছর পরপর মোতায়েন ও পুনরায় ব্যবহারের উপযোগিতা যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরীক্ষা করা হয় এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামত বা পরিবর্তন করা হয়।
এর ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পুরোনো ক্ষেপণাস্ত্রও আবার ব্যবহারের উপযোগী করা সম্ভব। তবে শুধু অস্ত্রের গোলাবারুদের শ্রেণিবিন্যাস বা কার্যক্রমসংক্রান্ত কোড পরিবর্তন করলেই এর সব যন্ত্রাংশ মেরামত বা পরীক্ষা করা হয়েছে, এমনটা নিশ্চিত হয় না।