
চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৮:৫৮

বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে শনিবার (৭ নভেম্বর) রাতে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এসব বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার রাতে কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে গতকালের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমারিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
এদিকে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, সামরিক প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন করছে মার্কিন সামরিক বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে নৌ অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি করতে পারেনি ইরান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও সামরিক প্রস্তুতি এবং পাল্টা হামলার হুঁশিয়ারি জারি রেখেছে ইরান। হুঁশিয়ারি দিয়ে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, নতুন করে হামলা চালালে পরিণতি হবে ভয়াবহ।
তিনি দাবি করেন, প্রতিকূলতার মাঝেও ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উন্নয়ন অব্যাহত রেখেছে তেহরান। আবারও সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বছরের পর বছর মাটিতে পুঁতে রাখার হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি বলেন, শত্রু কোনোভাবেই, এক মুহূর্তের জন্যও আমাদের অস্ত্র উৎপাদন ও উন্নত করার কার্যক্রম থামাতে পারবে না। এটি একটি বড় সাফল্য। শত্রু তাদের সরলতা ও অজ্ঞতার কারণে আমাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা হিসাব করছিল। কিন্তু অজ্ঞ ও অসচেতন শত্রু জানত না, আমরা আমাদের উৎপাদন কার্যক্রম ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে স্থানান্তর করা সম্ভব। ফলে আমরা নির্বিঘ্নে আমাদের উৎপাদন চালিয়ে যেতে পারছি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, মর্যাদা বজায় রেখেই যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় তেহরান। তবে আলোচনার পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ প্রস্তুতিও জোরদারে গুরুত্ব দিয়েছেন তিনি।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে আলোচনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
প্রাসঙ্গিক: