
বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ মডেল

আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে দেশীয় জুতা কোম্পানি স্টেপ ফুটওয়্যার। ছবি বিজ্ঞপ্তি
দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বখ্যাত বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। এর ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির পণ্য, ব্র্যান্ড পরিচিতি ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার পাশাপাশি নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।
গত ১ নভেম্বর ঢাকার উত্তরায় স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলিবাবা ডট কমের বাংলাদেশি অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলিবাবা ডট কমে ভেরিফাইড সাপ্লায়ার হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যিক প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরতে পারবে। একই সঙ্গে বিভিন্ন দেশের আমদানিকারক, পাইকারি ক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নতুন বাজার অনুসন্ধানের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘আলিবাবা ডট কমের মতো আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে যুক্ত হওয়া স্টেপ ফুটওয়্যারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী, এই উদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে স্টেপ ফুটওয়্যারের ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত হবে।’