
কিশোরগঞ্জে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের মানুষের মারামারি, আহত ১০
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ০:২৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার জারলিয়া গ্রামে পল্লী বিদ্যুতের লাইনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে পল্লী বিদ্যুতের মেইন পিলারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। প্রথমে একটি বসতঘরে আগুন লাগে। এরপর তা অনেকগুলো ঘরে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে গ্রামের ১৫ জন কৃষকের বসতবাড়ি ও ঘরে থাকা ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে ১ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার আধঘন্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই গ্রামবাসী নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ঘটনার জন্য গ্রামবাসী দিরাই পল্লী বিদ্যুৎ অফিসকে দায়ী করেছেন। তারা জানান, বিদ্যুতের লাইন ঠিকভাবে দেখভাল বা রক্ষণাবেক্ষণ না করায় আগুন লেগেছে।
দিরাই থানার ওসি মোঃ আমিনুল হক জানান, পল্লী বিদ্যূতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্থরা সবাই কৃষিজীবি।