
কিশোরগঞ্জে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের মানুষের মারামারি, আহত ১০
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২২:৫৫

গাজীপুরে নদীতে ডুবে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি সময় সংবাদ
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে ডুবে আবু হাসান (২৫) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকায় নদীতে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু হাসান জয়পুরহাটের পাঁচবিবি থানার তাজপুর এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈরের বোর্ডমিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় লিজ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় সোমবার সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে বিজিবি, পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির এক সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানায় ছুটি থাকায় দুপুরে আবু হাসান কয়েকজন সহকর্মীকে নিয়ে উপজেলার কালিয়াদহ এলাকায় তুরাগ নদে মাছ ধরতে যান। পরে তিনি চার সহকর্মীর সঙ্গে নদী সাঁতরে বড়ইবাড়ী এলাকায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার চার সহকর্মী সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও আবু হাসান পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় সহকর্মীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে তারা তাকে উদ্ধার করতে না পারায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। পরে ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আবু হাসানের মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি ইউনিটের টিম লিডার ইদ্রিস আলী জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।